1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

ফুলবাড়ীতে সিএইচডিপি এবং ওয়ার্ল্ড রিনিউ ও গ্লোবাল এ্যফেয়ার্স-এর উদ্যোগে কিশোর-কিশোরীদের হেলথ এন্ড রাইটস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬১ সময় দর্শন

 

মশিউর রহমান সোহেল,
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে ৩ মার্চ (মঙ্গলবার)সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান এর সভাপতিত্বে পার্বতীপুর ল্যাম্প হাসপাতাল আয়োজিত কমিউনিটি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিএইচডিপি)এর উদ্যোগে এবং ওয়ার্ল্ড রিনিউ ও গ্লোবাল এ্যফেয়ার্স কানাডা’র আর্থিক সহায়তায় সাপোরটিভ এ্যাডোলেসেন্ট এন্ড ইয়ুথ-সেক্সুয়াল রিপ্রোডাকক্টিভ হেল্থ এন্ড রাইটস প্রকল্পের উক্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ সভার সভাপতি আহমেদ হাছান তার বক্তব্যে বলেন, কিশোর-কিশোরীদের আবেগিক ও মানসিক স্বাস্থ্য, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, বাল্যবিবাহের প্রতি নিরুৎসাহিত করতে হবে। অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক লুৎফুল বিন ফারুক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন।
তিনি প্রকল্পের সার্বিক কার্যক্রম বিশদভাবে তুলে ধরেন। যেমন-সংস্থার মিশন-ভিশন, উদ্যোগসমূহ এবং প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য, কর্মএলাকা, লক্ষ্যিত স্টেকহোল্ডার এবং সকল বিষয় বিস্তারিত তুলে ধরেন। সঞ্চালনা ও উম্মুক্ত আলোচনা পরিচালনা করেন যথাক্রমে শাহানা ইয়াসমিন টেকনিক্যাল কোঅর্ডিনেটর-জেন্ডার ও মোসলেম উদ্দীন, টেকনিক্যাল কোঅর্ডিনেটর-উপজেলা ম্যানেজার।
আলোচনা-সভায় সম্মানিত অতিথির বক্তব্যে এটিএম নজমূল হুদা-উপ-পরিচালক পরিবার পরিকল্পনা দিনাজপুর বলেন, যৌন ও প্রজনন স্বাস্থ্য একটি জাতীয় সমস্যা। জনগণের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কাজ করার আহ্বান জানান। এছাড়াও বক্তব্য রাখেন, জাকিরুল ইসলাম-সহ. পরিচালক, পরিবার-পরিকল্পনা, ডা:রেজাউল করিম-এ্যসিসট্যান্ট ডিরেক্টর ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন, হাসানুর বান্না, ইউএফপিও। তারা প্রত্যেকেই কিশোরবান্ধব সেবা, স্কুলভিত্তিক সেশন, প্যারেন্টিং সেসন, পিয়ার এডুকেটর প্রশিক্ষণ এবং কমিউনিটি প্রচারের বিষয়ে বিস্তারিতভাবে সবার সামনে উপস্থাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host