1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু তেরখাদায়’—খাল খনন উদ্বোধনে এমপি হেলাল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৪৫ সময় দর্শন

 

 

পারডেজ আহমেদ, তেরখাদা প্রতিনিধি:

খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচি আজ তেরখাদা, রূপসা ও দিঘলিয়ায় বাস্তব রূপ নিতে শুরু করেছে। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়; কৃষক, প্রকৃতি ও গ্রামীণ অর্থনীতির পুনর্জাগরণের প্রতিশ্রুতি।”

সোমবার (২ মার্চ) খুলনার তেরখাদা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) প্রকল্পের আওতায় উপজেলার বাঘাশিয়া খাল খনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি হেলাল বলেন, “খাল-নদী বাঁচলে কৃষি বাঁচবে, আর কৃষি বাঁচলে দেশ এগোবে—প্রধানমন্ত্রীর এই দর্শন সামনে রেখে আমরা মাঠপর্যায়ে কাজ করছি। জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থা উন্নয়ন এবং ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তেরখাদার মানুষের জীবনমান উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত খালগুলো পুনরুদ্ধার না করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সরকার ঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসির প্রকল্প পরিচালক মো. জামাল ফারুক। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী, সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদারসহ প্রশাসনের কর্মকর্তারা।

এ সময় জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে প্রধান অতিথি খাল খনন কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host