1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

সায়েদাবাদে মাদকবিরোধী অভিযানে গিয়ে পরিদর্শক গুলিবিদ্ধ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫৬ সময় দর্শন
প্রতীকী ছবি
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

রাজধানীর সায়েদাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় মাদক কারবারিদের গুলিতে সিদ্দিকুর রহমান নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক পরিদর্শক আহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালের পেছনে রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দুপুর একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. শওকত এ তথ্য নিশ্চিত করেছেন। ডিএনসির কর্মকর্তারা জানান, ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট সোমবার সকালে মাদকবিরোধী অভিযানে বের হয়। প্রথমে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষ করে বেলা ১২টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালের পেছনের রেললাইন এলাকায় যায় তারা। সেখানে কয়েকজন মাদক কারবারিকে শনাক্ত করে জাপটে ধরার চেষ্টা করেন পরিদর্শক সিদ্দিকুর রহমান। এ সময় ওই মাদক কারবারি পকেট থেকে পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি সিদ্দিকুরের বাঁ পায়ে লেগে বেরিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ ও ডিএনসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host