1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় নানান কারণে সাত বছরেও নিয়োগ হয়নি মহিলা বিষয়ক কর্মকর্তা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৭২ সময় দর্শন

 

মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় প্রতিনিধি:

সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনে উদাসীন থাকায় দেবিগঞ্জ উপজেলায় মহিলা বিষয়ক অফিসে এসে ভোগান্তির শিকার হচ্ছেন সুবিধাভোগী ব্যক্তিরা। বারবার এসেও সেবা না পেয়ে ঘুরে যেতে হয় তাদের। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রায় সাত বছর ধরা নেই স্থায়ী মহিলা বিষয়ক কর্মকর্তা। অতিরিক্ত দায়িত্ব পালন রয়েছেন পঞ্চগড় জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ওয়াহেদুজ্জামান, এতে করে রীতিমতো সেবা পাচ্ছেন না দেবীগঞ্জ উপজেলার মানুষ। দীর্ঘদিন ধরে শূন্য পদে কার্যক্রম পরিচালিত হওয়ায় সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশু বিষয়ক বিভিন্ন সহায়তা প্রত্যাশীরা।

জানা গেছে, দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদটি দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। বর্তমানে পঞ্চগড় জেলা থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করে এ উপজেলার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে নিয়মিত প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ সেবাগ্রহীতাদের।

এ বিষয়ে পঞ্চগড় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে দেবীগঞ্জ উপজেলার কার্যক্রম দেখভাল করছেন। জনবল সংকটের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী কর্মকর্তা না থাকায় নারী উন্নয়ন, ভাতা কার্যক্রম, প্রশিক্ষণ ও সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। অফিসে গিয়ে অনেকেই নির্ধারিত সময়ে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেন।

এদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর একসময় একজন অফিস সহকারী যোগদান করলেও তিনি বেশিদিন দায়িত্ব পালন করতে পারেননি। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ওঠে এবং মামলার মুখোমুখি হন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ঘটনায় তিনি হাজতবাসও ছিলেন। বর্তমানে তিনি নেই।

সরেজমিনে দেখা গেছে, দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নিয়মিত সেবা কার্যক্রমে স্থবিরতা রয়েছে। অনেকেই অভিযোগ করেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেও সময়মতো নিষ্পত্তি হচ্ছে না।

সচেতন মহল বলছেন, দ্রুত স্থায়ী মহিলা বিষয়ক কর্মকর্তা নিয়োগ দিয়ে কার্যক্রম স্বাভাবিক করা না হলে নারী উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম আরও ব্যাহত হবে। তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host