1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফিল্মকে পাপ বলা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী পপি বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে গেল বাদশাহ ও ইশার সংসার সালমান শাহকে নিয়ে লেখা বইটি কেন প্রকাশের পরপরই নিষিদ্ধ হয়েছিল? দীর্ঘ অচলাবস্থার পর উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের সংলাপ শুরুর সম্ভাবনা প্রযুক্তির শক্তিতে সড়ক নিরাপত্তায় নতুন যুগের সূচনা এআই ক্যামেরার কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরির সুযোগ শেখ সেলিমের পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী চাইল দুদক ৭ কোটি টাকার জমি ৫০ লাখে হাতছাড়া! দুর্দান্ত ওপেনিংয়ের পর হঠাৎ আয়ে ধস, বক্স অফিসে বিপাকে ‘টক্সিক’ তীব্র দাবদাহে স্পেনে ৫ হাজারের বেশি মৃত্যু, ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড

লোমহর্ষক তথ্য পেল পুলিশ, ঢাকার একেক স্থানে মরদেহের একেক টুকরা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১০৪ সময় দর্শন
ফাইল ছবি
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা থেকে খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধারের পর ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১ মার্চ) সকালে ঘাতক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহকে নির্মমভাবে হত্যার পর তার দেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেয় হত্যাকারী। বায়তুল মোকাররমের পাশে ২টি কাটা হাত ও কাকরাইল থেকে একটি পা উদ্ধার। পুলিশ এ পর্যন্ত মরদেহের ছয়টি খণ্ড উদ্ধার করতে সক্ষম হয়েছে। সর্বশেষ খণ্ডটি সাভারের আমিনবাজার থেকে উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেহের অপর খণ্ডটিও উদ্ধারের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে বলে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ তথ্যটি নিশ্চিত করে জানান, আজ ভোরের দিকে ওবায়দুল্লাহর দেহের আরও একটি অংশ আমিনবাজার থেকে উদ্ধার করা হয়। তিনি জানান, ওবায়দুল্লাহকে হত্যার পর তার দেহ সাত টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে রেখেছিল ঘাতক। এরই মধ্যে দেহের ছয়টি টুকরো উদ্ধার করা হয়েছে এবং বাকি একটি টুকরো উদ্ধারের কাজও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host