1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: ২৬ মামলায় চার্জশিট

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫৬ সময় দর্শন

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের হওয়া মামলার মধ্যে এখন পর্যন্ত ২৬টিতে চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং ১৮টি অন্যান্য ধারার মামলা। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এ এইচ এম শাহাদাত হোসাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চার্জশিট হওয়া ৮টি হত্যা মামলা শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, কুড়িগ্রাম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় দায়ের হয়েছিল। অন্যদিকে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও জামালপুর জেলার পাশাপাশি ঢাকা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অধীনে দায়ের হওয়া ১৮ মামলায়ও চার্জশিট দেওয়া হয়েছে। হত্যা মামলাগুলোতে মোট আসামি আছেন ১ হাজার ১৫৩ জন, আর অন্যান্য ধারার মামলায় আসামির সংখ্যা ৬৮২ জন।

সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভ্যুত্থানকালে দায়ের হওয়া মামলাগুলোর সঠিক তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রতিটি মামলা নিবিড়ভাবে তদারকি করছেন। অবশিষ্ট মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host