1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

‘প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে’

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০৮ সময় দর্শন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘আপনারা নিশ্চিত থাকুন, চিফ অ্যাডভাইজর (প্রধান উপদেষ্টা) যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন হবে। একদিন পেছানো হবে না। সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হবে।’

শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয়’ ইভেন্টে তিনি এ কথা বলেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।

শফিকুল আলম বলেন, নির্বাচন ঠিক যে সময় বলা হয়েছে ঠিক সেই সময় নির্বাচন হবে। সুন্দর পরিবেশ ও শান্তিময় পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দরতম একটি নির্বাচন হবে।

পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে কথা হচ্ছে সব ব্রাজিলের দলগুলো এই বিষয়ে কথা বলছে। অন্যান্য দেশে এসব বিষয়ে আলোচনা করতেই ২-৪ বছর সময় লেগে যায়। সেখানে আমাদের রাজনৈতিক দলগুলো মত প্রকাশ করছে এতে করে খুব দ্রুত সময়ে মধ্যে অনেক বিষয়ে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়েছে। এই আলোচনার পর জুলাই সব সাইন করা হবে। তারপরে নির্বাচনে প্রস্তুতি শুরু হবে।

তিনি আরও বলেন, ‘এই যে গোল্ডেন জেনারেশন হাসিনার মতো ডিক্টেটরকে হটাতে পেরেছে তারা দেশকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাবে। দেশকে তারা মেরামত করতে পারবে।’

জুলাই সনদ নিয়ে প্রেস সচিব বলেন, ‘আমরা অন্যান্য দেশের দিকে যদি দেখি, তাহলে বুঝবো আসলে এসব বিষয়ে অনেক সময় লেগে যায়। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বারবার এটা নিয়ে বসছে, আলোচনা করছে ৷ আশা করি শীঘ্রই জুলাই সনদ আসবে।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ছাড়াও আয়োজনে লেখক, সাংবাদিক, শিল্পী ও উদৌক্তাসহ আরও ১০ জন বক্তা উপস্থিত ছিলেন।

সূত্র: ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host