1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দা সূত্রের সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান ময়মনসিংহে এসএসসি পরিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ: প্রকাশ্যে ঘুরছে আসামি যুবদল নেতা শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা রাঙ্গুনিয়ায় রাতের আঁধারে দুই মন্দিরে তাণ্ডব: প্রতিমা ভাঙচুর, স্বর্ণালঙ্কার লুট এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার পুলিশের উপস্থিতিতেই কুষ্টিয়ায় উগ্রবাদী-তৌহিদি হামলায় পীর নিহত: আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ-লুটপাট নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ যুক্তরাষ্ট্রের সাত শহরে মুক্তি পেল ‘দম’ ক্ষতির মুখে বোরো আবাদ, সেচের ডিজেল না পেয়ে শূন্য হাতে ফিরছেন কৃষক

আলোচনার মাধ্যমে স্বল্প সময়ে জাতীয় ঐকমত্য সম্ভব: আলী রীয়াজ

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৩৩ সময় দর্শন

সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে জাতীয় ঐকমত্য তৈরি করা সম্ভব হবে বলে মনে করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, আপনারা (রাজনৈতিক দল) মতামতগুলোর অনেক ক্ষেত্রে একমত পোষণ করেছেন, অনেক ক্ষেত্রে আপনাদের কিছু ভিন্নমত আছে, বক্তব্য আছে, সেগুলো আমরা শুনবো। আমরা মনে করি আলাপ আলোচনার মাধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐকমত তৈরি করতে পারবো।

শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে খেলাফত মজলিশ বৈঠকের শুরুতে এসব কথা বলেন আলী রীয়াজ।

তিনি বলেন, তারই অংশ হিসেবে আপনারা (খেলাফতে মজলিশ) আসছেন। অত্যান্ত স্বল্প সময়ের মধ্যে আমরা কাজ শুরু করেছি। দীর্ঘ সময় দেয়া যায়নি আপনাদের। কিন্তু আপনারা আন্তরিকভাবে যে মতামতগুলো জানিয়েছেন, সেই মতামতগুলোর ভিক্তিতে আমরা আলোচনাটা শুরু করবো।

তিনি বলেন, আলোচনা শুধু আপনাদের সাথে নয়, অন্যান্য রাজনৈতিক দলের সাথেও আলোচনা চলবে। তার মধ্য দিয়ে স্বল্প সময়ের মধ্যে একজায়গায় আসতে পারবো।

বৈঠকের শুরুতে সবাইকে ঐক্যমত কমিশন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের পক্ষ থেকে ধন্যবাদ জানান আলী রীয়াজ।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host