1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস ইউনূস আমলের হাম প্রতিরোধের প্রস্তুতি খতিয়ে দেখলেই প্রাদুর্ভাবের কারণ জানা যাবে: মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘বড় ম্যাচে এমবাপেই ব্যবধান গড়ে দেবে’: আরবেলোয়া সিরাজগঞ্জে চরম দুর্ভোগে রোগীরা, ১৯ ঘণ্টা বিদ্যুৎহীন স্বাস্থ্য কমপ্লেক্স দুই সার কারখানা বন্ধ, আরেকটি বন্ধের পথে হামে শিশুমৃত্যুর দায় ইউনূস সরকারের চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: মির্জা আব্বাস

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪৭ সময় দর্শন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তী সরকারের দেয়া সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। তবে সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে।

শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, নিষ্ঠাবান ১০ জন কর্মী হলেই চলবে। হাজার হাজার লোক দরকার নেই। দলে নবায়ন করার ক্ষেত্রে সাবধান ও সচেতন হয়ে কাজ করা দরকার। যারা ফ্যাসিবাদ কিংবা অপকর্মের সঙ্গে জড়িত, তাদের দলের সদস্য করা যাবে না।

আসন্ন রমজান ঘিরে নিত্যপণ্যের দাম নিয়ে মির্জা আব্বাস বলেন, রোজাকে সামনে রেখে নিত্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বগতি। সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি।

মির্জা আব্বাস আরও বলেন, অন্য রাজনৈতিক দলের লোকজন ঋণ খেলাপি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না, সব দোষ বিএনপির। অন্য রাজনৈতিক দল নিজের দোষ ঢাকতে গিয়ে বিএনপির নাম ব্যবহার করে দোষারোপ করেছে। তাদের আর ছাড় দেয়া যাবে না।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host