1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস ইউনূস আমলের হাম প্রতিরোধের প্রস্তুতি খতিয়ে দেখলেই প্রাদুর্ভাবের কারণ জানা যাবে: মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘বড় ম্যাচে এমবাপেই ব্যবধান গড়ে দেবে’: আরবেলোয়া সিরাজগঞ্জে চরম দুর্ভোগে রোগীরা, ১৯ ঘণ্টা বিদ্যুৎহীন স্বাস্থ্য কমপ্লেক্স দুই সার কারখানা বন্ধ, আরেকটি বন্ধের পথে হামে শিশুমৃত্যুর দায় ইউনূস সরকারের চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

বিগত ১৭ বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী: মির্জা ফখরুল

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৮ সময় দর্শন

মহাসচিব মির্জা ফখরুল বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ঢাকাস্থ ব্রিটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে বৈঠক শেষে বললেন, বিগত ১৭ বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী।

মির্জা ফখরুল বলেন, জাতিসংঘের রিপোর্টটাকে ধন্যবাদ জানাই। তারা সঠিকভাবে বলেছেন একজন ব্যক্তি বিশেষ করে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড ঘটেছে। যেই গণহত্যা হত্যা হয়েছে তার নির্দেশে হয়েছে। আমরা স্বস্তি প্রকাশ করছি যে সত্যি ঘটনাগুলো ঘটেছে সেগুলো উদঘাটিত হয়েছে। মানবাধিকার লঙ্ঘন এবং ভায়োলেশন তার (শেখ হাসিনা) নির্দেশেই হয়েছে। এটা প্রমাণিত হয়েছে হাসিনা একজন ফ্যাসিস্ট।

বিএনপি মহাসচিব আরও যোগ করে বলেন, বাংলাদেশের মানুষকে গুম করা হয়েছে। নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ কথাগুলো আমরা প্রথম থেকেই বলে আসছি। যখন আয়না ঘরের রিপোর্টটা বের হয় তখন গভর্নমেন্ট (আওয়ামী সরকার) বলেছে এরকম কিছুই নেই।

তিনি বলেন, আনুপাতিক হারে নির্বাচনের কোনো ব্যবস্থাই সমর্থন করি না। কারণ মানুষ এতে অভ্যস্ত না। এ নিয়ে প্রশ্নই উঠতে পারে না। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আমরা চাই না।

মির্জা ফখরুল বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্রে আমরা আস্থা রাখি অতীতেও চর্চা করেছি। কোন পার্টি নিষিদ্ধ হবে, কোন পার্টি কাজ করবে, কোন পার্টি কাজ করবে না এটা মানুষ নির্ধারণ করবে।

সূত্র: এফএনএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host