1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় নিহত ৪

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ সময় দর্শন

লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চারজন নিহত হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৫টায় পাটগ্রামের আলাদিনগর রেল স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- আজিজা রহমান (৪৫),  মকবুল হোসেন (৬২), মোবারক আলী (৬০) ও আব্দুল ওহাব (৬২)। নিহতদের বাড়ি ওই আলাউদ্দিন নগর এলাকা বলে জানা গেছে।

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বিকেল পাঁচটার দিকে পাটগ্রাম রেলওয়ে স্টেশনে আসে। ট্রেনটি পাটগ্রাম রেলওয়ে স্টেশন থেকে লালমনিরহাট রেল স্টেশন এর অভিমুখে রওনা দেয়। এদের মাঝে আলাউদ্দিন নগর রেলওয়ে স্টেশনে নিকটে ট্রেনটি গেলে রেল লাইনে বসে থেকে লুডু খেলার সময় ইঞ্জিন তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদেরকে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

স্থানীয় লোকজন জানায়, আলাদিনগর রেলস্টেশনের নিকটে কিছু ব্যক্তি ধান শুকানো পাওয়ার টিলার দিয়ে ধান মাড়াই কাজ করে। এদের পাশে কিছু ব্যক্তি বসে লুডু খেলছিল। এমন সময় ট্রেনটি এসে হুইশেল দিলেও তারা না শোনার কারণে ঘটনাস্থলে ইঞ্জিনের ধাক্কায় নিহত হন।  তবে প্রত্যক্ষদর্শী অনেকে জানান, চারজন ব্যক্তির অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় চারজন নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ আশরাফুর জামান।

মানবজমিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host