1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপি নেত্রী রাফিয়া মারা গেছেন ভালো তরমুজ কিনতে যেসব বিষয় মাথায় রাখা জরুরি  জ্বালানির পর এবার দেশে ভোজ্যতেলের বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা: বাড়তি দামে কিনতে হচ্ছে ভোজ্যতেল হামের উপসর্গ নিয়ে দুই বিভাগে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত: অনিয়ম-কারচুপির অভিযোগ আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড, বেরোবির সাবেক ভিসিসহ বাকিদের নানা মেয়াদে সাজা মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানি প্রতিনিধি দল দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ১৪ বছরের বেতন ফেরতের নির্দেশ, ছাত্রী শ্লীলতাহানিতে বরখাস্ত হয়েও বাগিয়ে নেন পদ

খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২২১ সময় দর্শন

অনলাইন ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় গিয়ে তার সঙ্গে দেখা করেন তিনি। সেখানে আনুমানিক পৌনে এক ঘণ্টা  ছিলেন দলটির মহাসচিব।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, ‘বিএনপি মহাসচিব এ সাক্ষাতে ম্যাডামের (খালেদা জিয়া) স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন’।

চারদিন ধরে শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা শেষে গত ১৭ জুন হাসপাতাল থেকে গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজায়’ ফেরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এরপর ২৫ জুন ও ৮ জুলাই রাতেও বিএনপি মহাসচিব দলীয় প্রধানের গুলশানের বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন। এছাড়াও ঈদুল আজহার দিন রাতে স্থায়ী কমিটির সদস্যরা দেখা করেন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে। কিন্তু ওই সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের নিজ এলাকায় ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তিনি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যান। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাকে নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ দেয় সরকার। এরপর থেকে তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ ছয় মাস করে বাড়ানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host