1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ পণ্য খালাসে বিপর্যয়: জ্বালানী তেল সংকটে স্থবির মোংলা বন্দর ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারা দেশেই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর ভিড় রাজবাড়ীতে বিষ দিয়ে মাছ ধরার ফাঁদে মারা পড়ল তিন শতাধিক হাঁস  জামিনে মুক্ত জামায়াত কর্মী বিবি সাওদা সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস ইউনূস আমলের হাম প্রতিরোধের প্রস্তুতি খতিয়ে দেখলেই প্রাদুর্ভাবের কারণ জানা যাবে: মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ‘বড় ম্যাচে এমবাপেই ব্যবধান গড়ে দেবে’: আরবেলোয়া

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৪৫০ সময় দর্শন
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বরিশাল ছাড়া দেশের সকল বিভাগীয় সদর দপ্তরে সমাবেশ করছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়েছে। এরপর খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এবং রফিকুল আলম মজনুর পরিচালনায় এই সমাবেশ চলছে।

জানা গেছে, সমাবেশ সফল করতে ১০ সাংগঠনিক বিভাগে কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে ১০টি বিভাগীয় টিম করা হয়েছে। কয়েকদিন ধরে তারা দফায় দফায় বৈঠক করেছেন।

ঢাকা বিভাগের টিমপ্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম টিমের প্রধান ড. খন্দকার মোশাররফ হোসেন, খুলনা টিমের প্রধান গয়েশ্বর চন্দ্র রায়, ময়মনসিংহ টিমের প্রধান নজরুল ইসলাম খান, সিলেট টিমের প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, রাজশাহীর টিমপ্রধান আব্দুল্লাহ আল নোমান, রংপুর টিমের প্রধান ইকবাল হাসান মাহমুদ টুকু, ফরিদপুরের টিমপ্রধান মির্জা আব্বাস, কুমিল্লার টিমপ্রধান শামসুজ্জামান দুদু, বরিশাল বিভাগের টিমপ্রধান মির্জা আব্বাস। দায়িত্বপ্রাপ্ত নেতারা এসব সমাবেশে যোগ দিয়েছেন।

সংশ্লিষ্ট বিভাগভুক্ত সব জেলাকে সমাবেশে যোগ দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তরাজ্য থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও মহাসচিব মির্জা ফখরুল ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচি সফল করতে মনিটরিং করছেন।

দলের গুরুত্বপূর্ণ নেতারা জানান, খালেদা জিয়া ইস্যুতে নেতাকর্মী-সমর্থকদের মধ্যে একটি আবেগ রয়েছে। এটিকে কাজে লাগাতে চাইছেন দলের নীতিনির্ধারকরা। তারপরও যেখানে দ্বন্দ্ব-গ্রুপিং আছে তা-ও মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। এসব সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির ঘটিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করা দাবি আদায় করাই বিএনপির মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host