1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ে দুজন রাজসাক্ষী পাওয়া গেছে: শফিকুর রহমান আনিস আলমগীরের প্রশ্ন, দিনারের মৃত্যুতে দায়ী কে? মেহেরপুরে জামায়াত আমিরের মাদ্রাসায় ৩ ছেলে শিশু ধর্ষিত: মাদ্রাসা ঘেরাও দিয়ে স্থানীয়দের বিক্ষোভ বিপাকে সাধারণ মানুষ: নিত্যপণ্যের বাজার লাগামহীন ঢাকা বারে চলতি মাসে নির্বাচন: নজিরবিহীন এক অরাজকতার অভিযোগ তুলেছেন সাধারণ আইনজীবীরা রাতে তালা খুলে স্কুলছাত্রীকে পাওয়া গেল শ্রেণিকক্ষে: মুখে স্কচটেপ, হাত-পা বাঁধা রাজধানীতে সরবরাহ থাকলেও নিত্যপণ্যের দামে ঊর্ধ্বগতি ইরান এমন যুদ্ধবিরতি চায় না যা শত্রুদের আবারও হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখত রাভেনচি তেরখাদায় এমপি হেলালের নির্দেশনায় খাল পরিষ্কারে মাঠে নেমে সরাসরি শ্রম দিলেন বিএনপি নেতা মিল্টন মুন্সি কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পিয়াল বিমানবন্দরে আটক

চিঠি দিয়ে সভা ডাকলেন শাজাহান খান, আসলেন না কেউ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭১ সময় দর্শন
চিঠি দিয়ে সভা ডাকলেন শাজাহান খান, আসলেন না কেউ
আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান। পুরোনো ছবি

অনলাইন ডেস্কঃ

দলীয় সংগঠনিক ‘বিরোধ মেটাতে’ কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি দিয়ে সভা ডেকেছিলেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) শাজাহান খান। কিন্তু সেই সভায় কার্যনির্বাহী সংসদের মাদারীপুরের ৬ নেতার কেউ যোগ দেয়নি। তবে শাজাহান খানের দাবি, ৬ নেতার মধ্যে একজন প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে থাকায় এই সভা পুনরায় অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মাদারীপুরের আওয়ামী লীগের সংগঠনিক বিরোধসহ নানা বিষয় উপস্থাপন করা হয়। পরে বিরোধ মেটাতে মাদারীপুরের আওয়ামী লীগের দুটি পক্ষের সঙ্গেই কথা বলেন শেখ হাসিনা। এ সময় তিনি কার্যনির্বাহী সংসদের মাদারীপুরের ৭ নেতাকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন। যার সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেন মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খানকে।

সমন্বয়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর গত ১৭ সেপ্টেম্বর শাজাহান খান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য শাহাবুদ্দিন ফরাজি ও আনোয়ার হোসেনকে চিঠি দিয়ে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থাকার অনুরোধ জানান। কিন্তু শাজাহান খানের ডাকা ওই সভায় মাদারীপুরের কেন্দ্রীয় এই ৬ নেতার কেউ যোগ দেয়নি।

শাজাহান খানের ডাকা সভায় যোগ না দেওয়ার কারণ জানতে চাইলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম জানিয়েছেন, ‘আমাদের সভানেত্রী শেখ হাসিনা শাজাহান খানকে আওয়ামী লীগ হওয়ার কথা জানিয়েছেন। সবাইকে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন। কিন্তু শাজাহান খান নিয়ম মানেন না। তাই তার ডাকে কেউ সাড়া দেয়নি। সভায়ও যোগদান করেনি। তিনি (শাজাহান খান) নিজের মতো করে নিজেকে সমন্বয়ক বানিয়ে মিটিং ডাকলেন, আবার তিনি জেলায় তার ভাই ও আওয়ামী বিরোধী লোকজন নিয়ে ইউনিয়ন পর্যায় আওয়ামী লীগের সম্মেলন করে যাচ্ছেন। শাজাহান খান সেখানে আবার ভার্চ্যুয়াল বক্তব্যও দিচ্ছেন। এটা কেমন আচরণ? তার তো দ্বিমুখী আচরণ। তার প্রতি দলের কোনো ব্যক্তির আস্থা ও বিশ্বাস নেই।’

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশের পরও শাজাহান খান এখনো আওয়ামী লীগ হতে পারেননি। আর পারবেও না। তিনি জাসদই রয়ে গেছেন। তার কথায় আর কাজে মিল নেই। তার সঙ্গে কথা বললে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তাই কেন্দ্রীয় আওয়ামী লীগের আমরা ৬ জন কেউ তার আহ্বানে সাড়া দেইনি।’

তিনি আরও বলেন, ‘শাজাহান খান সবাইকে নিয়ে এক হয়ে কাজ করবেন বললেও তিনি এখনো উল্টো পথে হাটছেন। তার লোকজন দিয়ে অবৈধভাবে নিজের ইচ্ছেমত মাদারীপুর ও রাজৈর উপজেলার ইউনিয়ন আওয়ামী লীগের পাল্টা কমিটি করাচ্ছেন। তিনি আসলে কি চান তা আমরা কেউ বুঝতেছি না।’

এ বিষয়ে মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান সাংবাদিকদের বলেন, ‘সভাটি মঙ্গলবার বিকেলে হওয়ার কথা থাকলেও হয়নি। কারণ মাদারীপুরের সাতজনের মধ্যে দুজনই ছিলেন না। প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবাহান গোলাপ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে আছেন। তিনি দেশে ফিরলেই আবার এই সভাটি ডাকা হবে।’

তিনি আরও বলেন, ‘আমি সব সময়ই দলের নিয়ম মেনে রাজনীতি করি। এখনো তাই করছি। আমার নির্বাচনী এলাকায় দলকে সংগঠিত করতে ইউনিয়ন পর্যায় সম্মেলন করা হচ্ছে। সেখানে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা নেতৃত্বে দিচ্ছেন। এরপরেও জেলা আওয়ামী লীগ ও কিছু নেতাকর্মী আমার বিরোধিতা করে বক্তব্য দিচ্ছে। এটাই তাদের কাজ। এসব নিয়ে আমার মাথা ব্যাথা নেই।’

জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা বলেন, ‘শাজাহান খান দলের বাহিরে তার নিজস্ব কিছু লোক নিয়ে আবার সেই আগের মত তৃণমূলে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তিনি দলের সাংগঠনিক সমস্যা সমাধান নয় বরং সমস্যা সৃষ্টি করাই তার কাজ। দল ঐক্যবদ্ধ হোক তা সে (শাজাহান খান) চান না। জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ বাদ দিয়ে তিনি কীভাবে সদর ও রাজৈর উপজেলার ইউনিয়নগুলোয় সম্মেলন করেন? তিনি আবারও গঠনতন্ত্র বিরোধী কাজ করে চলেছে। যা দলের বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host