1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

নির্বাচনে তারা যা করেছে নিন্দা জানানোর ভাষা নাই : চরমোনাই পীর

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ৫৯১ সময় দর্শন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে প্রতিটি নির্বাচনে মাস্তানি-গুণ্ডামি ও ভোট চুরির মহোৎসব হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, বাংলাদেশের রাজনীতিতে ভোট জালিয়াতি একটি সাধারণ রেওয়াজ হলেও আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে ভোট চুরিকে প্রতিষ্ঠানিককরণ করেছে তা নজিরবিহীন। দুর্ভাগ্যজনকভাবে প্রশাসন নিরাপত্তা বাহিনীগুলোকেও তারা ভোট চুরির কাজে ব্যবহার করেছে।

তিনি বলেন, রবিবারের পৌর নির্বাচনেও তারা যা করেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। সম্মিলিত মাফিয়াতান্ত্রিক ভোট ডাকাতির আরেকটি বীভৎস দৃষ্টান্ত স্থাপন করল স্বাধীনতার ‘কথিত’ নেতৃত্বদানকারী দলটি।

একের পরে এক জাতীয় ও স্থানীয় নির্বাচনকে এভাবে গুণ্ডামি-মাস্তানি ও চুরির উৎসবে পরিণত করায় গণতন্ত্র ও নির্বাচনের প্রতিই মানুষের আস্থা হারিয়ে গেছে বলেও জানান তিনি। তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতিই এর প্রমাণ বহন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host