1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ

রাণীশংকৈল পৌর নির্বাচনে নৌকা আ’লীগের ৫ বিদ্রোহী প্রার্থী বহিস্কার

মাহাবুব আলম রানীশংকৈল (ঠাকুরগাঁও )প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
  • ৪৮৪ সময় দর্শন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর সভার নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন না পেয়ে নৌকা বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৫ জনকে বহিষ্কার করেছে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ।
শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে জেলা সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী ও সাধারণ সম্পাদক দীপক কুমার রায়”র স্বাক্ষরিত চিঠি রাণীশংকৈল উপজেলা আ” লীগ সভাপতি সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ”র বরাবরে প্রেরণ করা হয়। আ” লীগ বহিষ্কৃতরা প্রার্থীরা হলেন- পৌর আ” লীগের সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, পৌর আ” লীগের সদস্য ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক, পৌর আ” লীগের সাবেক সদস্য ইসতেখার আলম, পৌর আ” লীগের সদস্য রুকুনুল ইসলাম ডলার এবং উপজেলা আ” লীগের সদস্য বর্তমান মেয়র আলমগীর সরকার।
জেলা আ” লীগ সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাণীশংকৈল পৌর নির্বাচনকে সামনে রেখে আ” লীগের মোট আটজন সদস্য মনোনয়ন পত্র দাখিল করেন। তবে দলীয়ভাবে নৌকা মনোনয়ন পান মোস্তাফিজুর রহমান (মোস্তাক)। বাকি ৭ প্রার্থী বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন বহাল রাখেন।
এরই প্রেক্ষিতে নৌকার বিদ্রোহী ৭জন প্রার্থীর মধ্যে ৫ জন  উপজেলা আ” লীগ ও পৌর আ” লীগে থাকায় তাদের বহিষ্কার করেছে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ।
বাকি ২ জন বিদ্রোহী প্রার্থী- যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কানন আওয়ামী লীগের সহযোগী সংগঠনে থাকায় তাদের বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রীয় কমিটিতে চিঠি পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host