1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফিল্মকে পাপ বলা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী পপি বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে গেল বাদশাহ ও ইশার সংসার সালমান শাহকে নিয়ে লেখা বইটি কেন প্রকাশের পরপরই নিষিদ্ধ হয়েছিল? দীর্ঘ অচলাবস্থার পর উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের সংলাপ শুরুর সম্ভাবনা প্রযুক্তির শক্তিতে সড়ক নিরাপত্তায় নতুন যুগের সূচনা এআই ক্যামেরার কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরির সুযোগ শেখ সেলিমের পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী চাইল দুদক ৭ কোটি টাকার জমি ৫০ লাখে হাতছাড়া! দুর্দান্ত ওপেনিংয়ের পর হঠাৎ আয়ে ধস, বক্স অফিসে বিপাকে ‘টক্সিক’ তীব্র দাবদাহে স্পেনে ৫ হাজারের বেশি মৃত্যু, ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড

জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৬ বস্তা সরকারি চাল

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫১ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয় এক জামায়াত নেতার বাড়ি থেকে মজুত করা ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার করা চালগুলো সুবর্ণচর উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তারের বাড়ি থেকে জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানায়, ইমানআলী বাজারসংলগ্ন সামাদ ডাক্তারের বাড়িতে দীর্ঘদিন ধরে সরকারি চাল মজুত করে রাখা হচ্ছিল। অভিযোগ রয়েছে, এসব চাল তিনি বেশি দামে বিক্রি করতেন। শনিবার সকালে স্থানীয় লোকজন তার বাড়িতে গিয়ে একটি কক্ষে সরকারি বস্তায় সংরক্ষিত প্রায় ৯৬ বস্তা চাল দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও চরজব্বার থানাকে জানানো হলে দুপুরে ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযোগের বিষয়ে আবদুস সামাদ জানান, চালগুলো তার ছোট ভাই ডেইলি শপের ডিলার কামালের। তিনি স্থানীয় বিভিন্ন মাদরাসা ও লক্ষ্মীপুরের রামগতি এলাকা থেকে চালগুলো কিনেছেন। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যাচ্ছেন বলেও জানান তিনি।

চরজব্বার ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক বলেন, ‘রামগতির পোড়াগাছা ও আশপাশের কয়েকটি ইউনিয়নের বিভিন্ন মাদরাসার সরকারি বরাদ্দের চাল বৈধভাবে কিনেছেন আবদুস সামাদের ছোট ভাই কামাল। তবে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে ‘অবৈধ চাল’ হিসেবে প্রচার করে প্রশাসনের কাছে ভুল তথ্য দিয়েছে। প্রশাসনের নিরপেক্ষ তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান, উদ্ধার হওয়া সরকারি চালের পরিমাণ প্রায় ৩ টনের মতো। চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বৈধ কাগজপত্র দেখাতে পারলে চাল ফেরত দেওয়া হবে। অন্যথায় তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host