1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’র আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮০ সময় দর্শন

 

ফিয়াদ নওশাদ ইয়ামিন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করা সংগঠন ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ৩রা মে ২০২৬ কমিটি ঘোষণা করা হয়। ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’র কেন্দ্রীয় আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক স্বাক্ষরিত ও অনুমোদিত এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে যা আগামী ৩ মাসের জন্য অনুমোদন করা হয়েছে।
নবঘোষিত এই কমিটিতে অপরাধবিজ্ঞান বিভাগের (২০১৯-২০ সেশন) শিক্ষার্থী মুহিউদ্দিন রাহাত-কে আহ্বায়ক এবং ইতিহাস বিভাগের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী সাইফুল ইসলাম-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম আহ্বায়ক: ইয়াকুব মজুমদার (পদার্থবিজ্ঞান) ও আব্দুল বাছিত (অপরাধবিজ্ঞান)। যুগ্ম সদস্য সচিব: এজাজ আহমেদ অক্ষর (অপরাধবিজ্ঞান) ও জাবির বিন মাহবুব (প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স)। সিনিয়র আহ্বায়ক সদস্য: জুবায়েদুল ইসলাম শিহাব (প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স) ও জাহিদুল ইসলাম রাকিব (নৃবিজ্ঞান) ও আহ্বায়ক সদস্য তানজিম হুসাইন (রাষ্ট্রবিজ্ঞান)।
কমিটি ঘোষণার পর সংগঠনের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবগঠিত কমিটির অনুলিপি আনুষ্ঠানিকভাবে ভিসির নিকট জমা দেন। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের অধিকার ও সার্বভৌমত্ব সুরক্ষায় সংগঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, এই আংশিক কমিটিকে আগামী ১ মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host