1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার কারণ জানালেন আসিফ মাহমুদ খাগড়াছড়িতে পাহাড় কেটে সাবাড়, অভিযানে জব্দ মাটি কাটার গাড়ি রাজশাহীতে হামের থাবা: ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায়: মির্জা ফখরুল থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের সময় হাম প্রতিরোধে মনোযোগ দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ফটিকছড়িতে সালিস বৈঠকে চোর সন্দেহে দুই ভাইকে পিটুনি, একজনের মৃত্যু

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৫ সময় দর্শন
ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা। ছবি: সংগৃহীত
স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে সালিস বৈঠকে দুই ভাইকে পিটুনির ঘটনায় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অপর ভাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আবছার। আহত ব্যক্তি হলেন তাঁর ভাই মোহাম্মদ রাসেল। তাঁরা ওই গ্রামের নবীউর রহমানের ছেলে। পুলিশ জানায়, টিউবওয়েল চুরির অভিযোগে গতকাল বিকেল ৫টার দিকে দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রামে সালিস বৈঠক বসানো হয়। বৈঠকের সময় স্থানীয় কয়েকজন লাঠিসোঁটা ব্যবহার করে তাদের মারধর শুরু করেন। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মোহাম্মদ আবছারকে মৃত ঘোষণা করেন। আহত মোহাম্মদ রাসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জানতে চাইলে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল দে গণমাধ্যমকে বলেন, নিহত ও আহত দুজন ভাই। তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে সালিস বৈঠক বসান গ্রামের কিছু লোক। এ সময় এক পক্ষ লাঠিসোঁটা দিয়ে দুই ভাইকে পিটুনি দেয়। এতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। অভিযুক্ত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host