চাঁদপুরে স্বামীর মুখের দুর্গন্ধ ও দাম্পত্য কলহের জেরে এক গৃহবধূর লিখিত অভিযোগের পর পুলিশি হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়েছে। শনিবার শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান এ তথ্য জানান। শাহরাস্তি উপজেলার রায়েশ (সুদুর বাড়ি) এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫০) অভিযোগে বলেন, স্বামী হেলাল আলীর মুখে দুর্গন্ধ থাকায় দীর্ঘদিন ধরে তাদের মধ্যে অশান্তি চলছে। এ নিয়ে কথা বললে স্বামী তাকে গালাগাল ও শারীরিকভাবে নির্যাতন করতেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় সমাধান ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনি শুক্রবার লিখিত অভিযোগ করেন।
ওসি মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে থানায় ডেকে কথা বলা হয়। এ ব্যাপারে চিকিৎসক দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।