1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে: পল কাপুর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬১ সময় দর্শন

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে ভালো আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার (৪ মার্চ) সকালে প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে প্রায় ঘণ্টার বৈঠক করেন। এ সময় দুই দেশের ব্যবসা-বাণিজ্য বাড়ানোসহ নানা ইস্যুতে কথা বলেন তারা। বেরিয়ে যাওয়ার সময় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলেননি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সচিবালয়ে গেছেন পল কাপুর। সেখানে বাণিজ‍্য, বিদ্যুৎ ও অর্থমন্ত্রীর সাথে বৈঠকের কর্মসূচি আছে তার। দুই দিনের সফরে গতকাল মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন পল কাপুর। আজ দিনভর ব্যস্ত থাকবেন তিনি, রয়েছে নানা কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host