1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

উন্নয়ন ত্বরান্বিত ও জনঅভিযোগ নিরসনে জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬০ সময় দর্শন

 

কোয়াসিম সিদ্দিকী জনি, বিশেষ প্রতিনিধি :-
দিনাজপুর–৫ আসনের নির্বাচিত সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক এমপির সঙ্গে ফুলবাড়ী উপজেলা পরিষদের দপ্তর প্রধান ও স্থানীয় জনপ্রতিনিধিদের এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার চলমান ও প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ কার্যক্রম ও সীমাবদ্ধতার বিষয় সংসদ সদস্যকে অবহিত করেন।
মতবিনিময় সভায় সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক বলেন, পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে। তিনি সাধারণ মানুষের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সেগুলো সমাধানের আশ্বাস দেন।
তিনি আরও বলেন, উন্নয়ন যেন কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে—সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
সভায় দলীয় নেতাকর্মীদের সঙ্গেও পৃথকভাবে মতবিনিময় করেন সংসদ সদস্য। এ সময় সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উল্লেখ্য, এ. জেড. এম. রেজওয়ানুল হক সর্বশেষ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিনাজপুর–৫ আসন থেকে নির্বাচিত হন। এর আগে তিনি বিএনপির প্রার্থী হিসেবেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host