মাফিকুল ইসলাম, পার্বতীপুর, (দিনাজপুর),প্রতিনিধি:-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসন থেকে নির্বাচিত জনাব এ জেড এম রেজওয়ানুল হক, এমপি পার্বতীপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
সভা ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন স্থানীয় উন্নয়ন, নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
নবনির্বাচিত সংসদ সদস্য উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে এলাকার উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করার জন্য পরামর্শ বিনিময় করেন।