জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮ নং মহাদান ইউনিয়নের মাটিয়াজানি গ্রামে দেবরের সঙ্গে প’র’কীয়া প্রেমের জেরে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন এক গৃ’হ’বধূ। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার মহাদান ইউনিয়নের মাটিয়াজানি এলাকায় এ চাঞ্চল্যকর ঘ’ট’নাটি ঘটে। এই ঘ’ট’নাকে কে’ন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও উত্তেজনার সৃ’ষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিয়াজানি এলাকার ওই গৃ’হ’বধূর সঙ্গে তার চাচাতো দেবর শান্তর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের এই গো’পন প্রণয় নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন চলে আসছিল। গত শনিবার রাতে সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয় যখন ওই গৃ’হ’বধূ তার এক সন্তান ও স্বামীর সংসার ছেড়ে দেবরের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান।
গৃ’হ’বধূ নি’খোঁ’জ হওয়ার পর স্বামীর পরিবারের লোকজন তাকে খুঁ’জতে শুরু করেন। একপর্যায়ে তাকে উ’দ্ধা’র করে পুনরায় স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে বাড়িতে ফেরার পর থেকেই ওই নারী তার স্বামীকে ত্যা’গ করে দেবর শান্তকে বিয়ের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। বর্তমানে তিনি স্বামীর ঘরে বসেই এই অনশন কর্মসূচি পালন করছেন।