1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ ২ জন নিহত, আহত ১

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭০ সময় দর্শন

 

মশিউর রহমান সোহেল, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে ২৫ ফেব্রুয়ারি (বুধবার) আনুমানিক সকাল সাড়ে ৭টায় ফুলবাড়ীর রাঙামাটিতে গোবিন্দগঞ্জ- দিনাজপুরের মহাসড়কে চলন্ত ট্রাকের ধাক্কায় ভ্যানের চালক ও ১ জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে, আহত হয়েছে অপর এক যাত্রী। নিহতরা হলেন বারাইহাটের আব্দুল রফিক এর মেয়ে রোমানা আক্তার (২৫) এবং ২নং আলাদিপুর ইউনিয়নের জামডাঙ্গা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মোঃ আইনুল ইসলাম (৪০)। আহত ভ্যান যাত্রী মোছাঃ ইয়াসমিন (৩০) বারাইহাট বাজরাপাড়া গ্রামের বাসিন্দা মোঃ এনতাজের মেয়ে। আহত ইয়াসমিন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের মারফত জানা গেছে, দিনাজপুর অভিমুখে যাওয়া ট্রাকের সাথে ফুলবাড়ী অভিমুখে আসা যাত্রীবাহী ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ঐ ভ্যানের চালক ও নারী যাত্রী নিহত হন এবং ১জন আহত আহত হয়। আহতকে স্থানীয়রা চিকিৎসার জন্য দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দূর্ঘটনার পরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের উপড়ে উৎসুক জনতার ভীড়ে যানজটের সৃষ্টি হয়। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ২জনকে থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host