মশিউর রহমান সোহেল,
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নে বরেন্দ্র কর্তৃক পরিচালিত ৪টি গভীর নলকূপে তালাবদ্ধ করেছে চিহ্নিত স্থানীয় দুষ্কৃতিকারীরা। এতে ভোগান্তিতে পড়েছে এলাকার শত শত কৃষক ও অনিশ্চিত হয়ে পড়েছে কয়েকশো একর আবাদী জমির ফসল উৎপাদন। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐ সকল গভীর নলকূপের লাইনম্যান ও আপারেটরগণ জানান শিবনগর ইউপি সদস্য মোঃ আশরাফুল ইসলাম-এর নেতৃত্বে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ দুষ্কৃতিদের দল ২৩ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ১০ ঘটিকায় ৪টি গভীর নলকূপের লাইনম্যানদের বিছানা, বালিশ ও আনুসঙ্গিক জিনিসপত্র বের করে দেয় এবং নিয়োগপ্রাপ্ত অপারেটরদের দেওয়া তালা ভেঙ্গে নতুন করে তালা লাগিয়ে দিয়ে চাবি নিয়ে চল যায়। এতে করে পানি না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে ঐসব গভীর নলকূপ থেকে পানি নেওয়া এলাকার শত শত কৃষকগণ।
এই বিষয়ে ইউপি সদস্য আশরাফুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি জানান, তালা ভাঙ্গা ও নতুন তালা লাগানোর কথা স্বীকার করে বলেন, ১৯ বছর যাবত গভীর নলকূপগুলো পরিচালনা করে আসার পরও ৫ আগস্টের অভ্যুত্থান পরবর্তীতে নিয়ম বহির্ভূতভাবে নতুন করে অপারেটর নিয়োগ করা হয়। তিনি আর বলেন, যারা গভীর নলকূপগুলো পরিচালনা করছে, আশেপাশে তাদের কোন আবাদী জমি নেই, তারা চড়া মূল্যে প্রকৃত কৃষকদের কাছ থেকে সম্পূর্ণ টাকা আগে বুঝিয়ে নিয়ে ব্যবসা করছে। এলাকার প্রকৃত কৃষকদের অভিযোগের ভিত্তিতে জনপ্রতিনিধি হিসেবে তালাবদ্ধ করেছি। বিষয়টি নিয়ে দ্রুত সমাধান চায় ভুক্তভোগীরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, বিষয়টা অবগত হওয়ায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।