দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের বিরামপুর সরকারি কলেজের পাশে উপজেলা পরিষদ প্রবেশপথের স্থানে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) আনুমানিক দুপুর ১২.২০ ঘটিকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘোড়াঘাট উপজেলা বলোগাড়ি থেকে আসছিল বলে জানা যায়। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই স্থানীয় ফায়ার সার্ভিস এসে সড়ক চলাচল স্বাভাবিক করার জন্য কাজ শুরু করে এবং থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ থানায় নিয়ে যায়।
দুর্ঘটনায় নিহতদের মাথা থেতলে যাওয়ায় তাদেরকে চেনা যাচ্ছে না। পুলিশ প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে করে, মোটরসাইকেলের লাইসেন্স নম্বর যাচাই করে ও মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিচয় সনাক্তের চেষ্টা করছে। তাদের বহনকারী মোটরসাইকেলটির নাম্বার “ঢাকা মেট্রো-হ ৪৪-৬৯৩৫”