মোছাঃ আছমা আক্তার আখি, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড় ২ আসন বোদা – উপজেলার কৃতি সন্তান মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, মহোদয়
(২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার), এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ গ্রহণের পর পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, তার নির্বাচনী প্রত্যেকটি এলাকা ঘুরে দল-মত নির্বিশেষে সকলের সাথে পথযাত্রার মধ্য দিয়ে সাক্ষাৎ করেন।
এ সময় মন্ত্রী বলেন আমার এলাকায় আর কোন দুর্নীতি নয় দুর্নীতির গলা টিপে এ জেলায় সুশাসন প্রতিষ্ঠা করব। আমাদের যারা নেতাকর্মী রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ রইলো কেউ কোনো অসৎ ও দুর্নীতি কাজে জড়াবেন না, তাহলে এর ফলাফল ভালো হবে না। এছাড়াও তিনি সবার সাথে ওয়াদা করেন এলাকায় রাস্তাঘাট, নদী, কালভার্ট, ব্রিজ, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ সকল সমস্যার সমাধান করবেন।
বিশেষ করে নদীর পাড়ে যারা সরকারি খাস জমি দখল করে রেখেছেন সেইসব জমি দখল মুক্ত করে পুনরায় নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নদী খননের কাজ শুরু করবেন।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে প্রধানমন্ত্রি হওয়ার পর শপথ গ্রহণ করেন শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের যে সকল দিকনির্দেশনা দিয়েছেন। তা আমাদের অক্ষরে অক্ষরে পালন করে সুন্দর দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এ সময় হাজারো ফুলের শুভেচ্ছা ও মানুষের ভালোবাসায় সিক্ত হলেন নবাগত প্রতিমন্ত্রী।