1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ১ স্কুল ছাত্র নিহত, গুরুতর আহত ৫

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আমতলী সিএন্ডবি বাজারের ব্রিজের উপর সড়ক দুর্ঘটনায় গোল্ডেন হোপ স্কুল এন্ড মোল্লা প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী নিহত হয়। ১৯শে ফেব্রুয়ারী সকাল ০৮:৩০ টায় ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী আহাদ পরিবহন কোচটি স্কুল শিক্ষার্থী বাহনকারী ভ্যানকে সামনাসামনি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলেই জুনাইদ হাসান জিসান (৬) শিক্ষার্থী নিহত হয়। সেই সাথে গুরুতর আহত হয় আরো দুজন শিক্ষার্থী ও ভ্যানচালক সহ সর্বমোট ৫ জন। নিহত জুনাইদ হাসান জিসান চিরিরবন্দর উপজেলার খেড়কাটি মধুপাড়া গ্রামের জুয়েল ইসলামের ছেলে।

গুরুতর আরো এক সপ্তম শ্রেণীর ছাত্রের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল থেকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয় এবং অন্যান্য আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনার প্রতিবাদে ও ঘটনার বিচারের দাবিসহ ঘটনাস্থলে স্পিড ব্রেকার তৈরিসহ বিভিন্ন দাবিতে মহাসড়কটি প্রায় চার ঘন্টা যাবৎ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।


পরে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে কথা বলে ঘাতক চালককে আইনের আওতায় আনা সহ সড়কে দ্রুতই গতিরোধক (স্পিড ব্রেকার) বসানোর আস্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host