1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

পেট্রল ঢেলে গায়ে আগুন, বাঁচাতে গিয়ে দগ্ধ মা-বাবাও

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৪ সময় দর্শন
মানিকগঞ্জ সদর থানা

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

মানিকগঞ্জে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে জনি বিশ্বাস (২৫) নামের এক তরুণ আত্মহত্যার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয়েছেন তার বাবা, মা ও বড় ভাই। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলার বেতিলা এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, মা–বাবার কাছে টাকা না পেয়ে জনি আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় জনিসহ তার বাবা শামছুল বিশ্বাস (৬৫), মা মাফিয়ারা বেগম (৫৫) ও বড় ভাই মাসুম বিশ্বাস (৩৫) দগ্ধ হয়েছেন। তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সদর থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চান। তবে বাবা টাকা দিতে চাননি। বুধবার বিকাল ৪টার দিকে জনি ঘরের ভেতর নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মা, বাবা ও ভাই দগ্ধ হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সন্ধ্যার পর তাদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

স্থানীয় বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেন বলেন, ‘জনি মাদকাসক্ত—এলাকায় অনেকে জানেন। মা–বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে বাবা, মা ও ভাই দগ্ধ হয়েছেন। জনির শারীরিক অবস্থা গুরুতর।’

মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ওই ঘটনার বিষয়ে তারা জেনেছেন। তবে কেউ লিখিত অভিযোগ করেননি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host