1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

বোদায় টিসিবি’র সরবরাহকৃত সয়াবিন তেলের পরিবর্তে পানির বোতল পাওয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৩ সময় দর্শন

 

মোছাঃ আছমা আক্তার আখি
পঞ্চগড় জেলা প্রতিনিধি,

পঞ্চগড়ের বোদায় টিসিবি’র সরবরাহকৃত সয়াবিন তেলের পরিবর্তে পানির বোতল পাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার সাতখামার খাদ্য গুদামে।

জানা যায় রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আমদানিকৃত ও সরবরাহকৃত পণ্য পরিবহন ঠিকাদার মের্সাস আনোয়ারা ট্রেডার্স এর মাধ্যমে নিম্ন আয়ের মানুষের সহায়তায় ভোজ্যতেল, ডাল, চিনি,ছোলা, খেজুর বিক্রয়ের উদ্দ্যেশ্যে সাতখামার খাদ্য গুদামে সংরক্ষণ করতে ভোজ্যতেল সরবরাহ করে। আনলোড করতে ট্রাক থেকে ভোজ্য তেলের কার্টুন নামানোর সময় শ্রমিকদের ওজন বেশি মনে হওয়ায় সন্দেহ বশত একটি কার্টুন খুলে চেক করলে ভেতরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) স্টিকার সম্বলিত বোতলের ভেতর তেলের পরিবর্তে পানি পাওয়া যায় বলে জানান বোদা সাতখামার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম।

তিনি জানান, ঢাকা মেট্রো ট ১৪-৫৪৪৬ নম্বর প্লেট যুক্ত টিসিবির পণ্য পরিবহন ট্রাকটি বিকেলে আমার গোডাউনে এলে চালান অনুযায়ী রিসিভ করি। কিন্তু পণ্য আনলোড করার সময় একটি কার্টুনের পুরোটিতেই ৯ বোতল তেলের পরিবর্তে পানি বোঝাই করা বোতল পাওয়া যায়। যা ইতিমধ্যেই ইউএনও স্যার সহ উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে। ট্রাকটি জব্দ রাখা হয়েছে, উর্ধতনদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বোদা উপজেলা টিসিবি’র প্রতিনিধি শিবু জানান, তেলের পরিবর্তে পানি বোঝাই বোতলজাত কার্টুন আসার ঘটনাটি সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান কে জানিয়েছি তারা অস্বীকার করছে।

ট্রাকের ড্রাইভার মইনুল ইসলাম বলেন, আমি দিনাজপুর কাহারোল গোডাউন থেকে মাল লোড করে প্রথমে দেবীগঞ্জ এবং বোদায় আনলোড করে চলে যাবো। এই ঘটনার সাথে আমি জড়িত নই।

এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি আমার প্রতিনিধির রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। টিসিবি কার্ডধারী অনেকেই বলছেন এই ঠিকাদার প্রতিষ্ঠান ইচ্ছেমতো পণ্য সরবরাহ করেন। এর আগেও পরিশোধিত সয়াবিন তেলের পরিবর্তে নিম্নমানের পামওয়াল তৈল সরবরাহ করেছে। কিন্তু প্রশাসন বা সরকারের তরফ থেকে এসবের কোন তদারকি নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host