1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

সুন্দরবনের শেলারচর জেলেপল্লীতে বনদস্যুদের হানা, ৬ জেলেকে অপহরণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৬ সময় দর্শন
সুন্দরবন (ফাইল ছবি)

খুলনা প্রতিনিধি

সুন্দরবনের শেলারচর জেলেপল্লীতে হানা দিয়ে অস্ত্রের মুখে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বনদস্যু ‘করিম শরীফ বাহিনী’ এই অপহরণের ঘটনা ঘটায়। বনরক্ষীদের টহল ফাঁড়ির কাছাকাছি এলাকা থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় সুন্দরবন জুড়ে জেলেদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

অপহৃত জেলেরা হলেন— খায়রুল (৩৫), ফারুক (২৮), সামসুল ইসলাম (২৫), সফরুল (৩২), মারুফ (২৮) ও মিলন (৩০)। তাদের বাড়ি খুলনার কয়রা এবং বাগেরহাটের রামপাল ও মোরেলগঞ্জ এলাকার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।

পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মিল্টন রায় জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দস্যু করিম শরীফ বাহিনী শেলারচর জেলেপল্লীতে অতর্কিত হানা দেয়। তারা অস্ত্রের মুখে ছয় জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এছাড়া গত বৃহস্পতিবার রাতে দুবলার লইট্রাখালী এলাকা থেকেও জেলেদের একটি ট্রলার দস্যুরা ছিনিয়ে নিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

শেলারচরের মৎস্য ব্যবসায়ী আরিফুল হক মিঠু উদ্বেগ প্রকাশ করে বলেন, “এতদিন সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় বনদস্যুরা মুক্তিপণের দাবিতে জেলেদের ধরে নিয়ে যেতো। এখন তারা বনরক্ষীদের ফাঁড়ির কাছে থাকা পল্লীতে হানা দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে। জেলেরা এখন গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন।” বনদস্যু দমনে তিনি সুন্দরবনে পুনরায় র‌্যাবের নিয়মিত অভিযান জোরদার করার দাবি জানান।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির বনরক্ষীদের টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host