1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অভিনয় ছেড়ে বিয়ের পিঁড়িতে বসছেন তৃষা? দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিল জাতীয় ক্রীড়া পরিষদ পণ্য খালাসে বিপর্যয়: জ্বালানী তেল সংকটে স্থবির মোংলা বন্দর ড. ইউনূস লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারা দেশেই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর ভিড় রাজবাড়ীতে বিষ দিয়ে মাছ ধরার ফাঁদে মারা পড়ল তিন শতাধিক হাঁস  জামিনে মুক্ত জামায়াত কর্মী বিবি সাওদা সংসদে মহামান্য রাষ্ট্রপতির মুখ দিয়ে আমরা বলিয়েছি ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট’: এলজিআরডি প্রতিমন্ত্রী চবিতে রাজাকার গোলাম আযমের পোস্টারে ‘আমাকে জুতা মারুন’ স্লোগান: উত্তপ্ত ক্যাম্পাস

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় আহত ১৫

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ সময় দর্শন

 

দিনাজপুর জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছে। ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার ) গোবিন্দগঞ্জ পৌর শহরের দক্ষিণ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও যাত্রীদের কাছ থেকে রা জানান, চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী মামুন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫৪৫) বাসটি উত্তরা ফ্লাওয়ার মিলস সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। মহাসড়কের মাঝে থাকা একটি বালুর ঢিবির সামনে হঠাৎ বাসটি রাস্তার ওপর উল্টে যায়। এতে বাসের যাত্রীরা ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে আহত অবস্থায় ১৫ জন যাত্রীকে উদ্ধার করেন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মাসুদ রানা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি অথবা চালকের অসতর্কতা (ঘুম) জনিত কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।


দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার কারণে কিছুক্ষণ মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও উদ্ধারকাজ শেষ হওয়ার পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host