1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন

দেশের কয়লা-গ্যাস দখলে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: রিজভী

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৮১ সময় দর্শন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

স্বপ্ন প্রতিদিন রিপোর্ট

বাংলাদেশে অবশিষ্ট কয়লা ও গ্যাস কুক্ষিগত করতে আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন ও কর্ম নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ভারতের ঝাড়খন্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আনা হচ্ছে, সেই বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি একসময় খোদ ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল। কিন্তু ফ্যাসিবাদী শাসনামলে সেই প্রকল্পই বাংলাদেশের রামপালে বাস্তবায়ন করা হয়েছে। তার ভাষায়, এ ধরনের প্রকল্প স্পষ্টভাবে দেশবিরোধী।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই এমন দেশবিরোধী প্রকল্প বাস্তবায়ন করানো সম্ভব হয়নি। সে কারণেই তাকে রাজনৈতিকভাবে দমন করতে জেলে পাঠানো হয়েছে। রিজভীর অভিযোগ, কারাবন্দী অবস্থায় যথাযথ চিকিৎসা না দিয়ে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার পরিকল্পনাও করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host