1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিল্মকে পাপ বলা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী পপি বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে গেল বাদশাহ ও ইশার সংসার সালমান শাহকে নিয়ে লেখা বইটি কেন প্রকাশের পরপরই নিষিদ্ধ হয়েছিল? দীর্ঘ অচলাবস্থার পর উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের সংলাপ শুরুর সম্ভাবনা প্রযুক্তির শক্তিতে সড়ক নিরাপত্তায় নতুন যুগের সূচনা এআই ক্যামেরার কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরির সুযোগ শেখ সেলিমের পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী চাইল দুদক ৭ কোটি টাকার জমি ৫০ লাখে হাতছাড়া! দুর্দান্ত ওপেনিংয়ের পর হঠাৎ আয়ে ধস, বক্স অফিসে বিপাকে ‘টক্সিক’ তীব্র দাবদাহে স্পেনে ৫ হাজারের বেশি মৃত্যু, ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড

আফতাবনগর অফিসার্স ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ সময় দর্শন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফতাবনগর অফিসার্স ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৭ ডিসেম্বর ২০২৫ (শনিবার) রাজধানীর আফতাবনগর এলাকায় বসবাসরত দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র বিতরণ করেছে আফতাবনগর অফিসার্স ক্লাব। প্রচণ্ড শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে ক্লাবের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ওই ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই প্রতি বছর তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এবারের তীব্র শীতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ কমাতে কয়েকশ পরিবারের মাঝে উন্নত মানের কম্বল ও গরম কাপড় বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, “মানুষ মানুষের জন্য। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি কারো মুখে হাসি ফোটাতে পারে, তবেই আমাদের সার্থকতা।”
শীতবস্ত্র পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগীরা। তারা জানান, এই কনকনে শীতে একটি গরম কাপড় তাদের জন্য অনেক বড় পাওয়া। আফতাবনগর অফিসার্স ক্লাব ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
​ভয়াবহ শীতে কাঁপছে শহর। আফতাবনগর অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সবাইকে ভালোবাসার উষ্ণতা। এই কঠিন সময়ে দরিদ্র ও স্বল্প আয়ের প্রতিবেশী ভাই-বোনদের পাশে দাঁড়ালো আফতাবনগর অফিসার্স ক্লাব। আজ ক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। আসুন, আমরা যে যার জায়গা থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াই। আপনার ছোট একটি উদ্যোগ হতে পারে কারো শীতের রাতের একমাত্র স্বস্তি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host