স্বপ্ন প্রতিদিন ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের জাতীয় পরিচয় পত্র নিবন্ধন সম্পন্ন হয়েছে। ভোটার হওয়ার জন্য অনলাইন ফরম পূরন করেছেন তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান।
তারা ভোটার হবেন ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ডিএনসিসি ১৯ নম্বর ওয়ার্ডের। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তারা জাতীয় পরিচয় পত্র হাতে পাবেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের পেছনে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিতে আসেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সিনিয়র সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের জাতীয় পরিচয় পত্র নিবন্ধন সম্পন্ন হয়েছে।
এনআইডি ডিজি বলেন, সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তার তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে সেটা কারও সঙ্গে ম্যাচ করে কি-না। ম্যাচ না করলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটা আমাদের কারও হাতে নেই। এক্ষেত্রে আমাদের কাছ থেকেও এনআইডি বা স্মার্টকার্ড নিতে পারবেন। আবার তার মোবাইলে মেসেজ যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।