1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিল্মকে পাপ বলা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী পপি বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে গেল বাদশাহ ও ইশার সংসার সালমান শাহকে নিয়ে লেখা বইটি কেন প্রকাশের পরপরই নিষিদ্ধ হয়েছিল? দীর্ঘ অচলাবস্থার পর উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের সংলাপ শুরুর সম্ভাবনা প্রযুক্তির শক্তিতে সড়ক নিরাপত্তায় নতুন যুগের সূচনা এআই ক্যামেরার কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরির সুযোগ শেখ সেলিমের পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী চাইল দুদক ৭ কোটি টাকার জমি ৫০ লাখে হাতছাড়া! দুর্দান্ত ওপেনিংয়ের পর হঠাৎ আয়ে ধস, বক্স অফিসে বিপাকে ‘টক্সিক’ তীব্র দাবদাহে স্পেনে ৫ হাজারের বেশি মৃত্যু, ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ সময় দর্শন

অনলাইন ডেস্ক

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেফতার করা হয়েছে।

সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ভাইরাল জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী। তদন্তে আরও জানা গেছে, এই চক্রটি ইতিমধ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয়। মামলার আসামি বানানো, পুলিশী হয়রানি, গ্রেপ্তারের ভয় এবং ‘মীমাংসা’ করে দেওয়ার নাম করে চক্রটি বিপুল অঙ্ক দাবি করে।

প্রতারণার মূল হোতা তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইভের কারণে তিনি পরিচিত মুখ।

অভিযোগ রয়েছে, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host