1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব মাটি খেকোদের থাবায় একের পর এক পাহাড় সাবাড় শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ, জ্বালানি সংকট

আগামীকাল দেশে ফিরছেন তারেক রহমান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬০ সময় দর্শন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

অনলাইন ডেস্ক

সূদীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। বিএনপি তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে তুলতে নানা কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তিনি ২৪ ডিসেম্বর লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টায়) হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন। তার ফ্লাইট হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২, যা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর ২৫ ডিসেম্বর দুপুর ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। সূদীর্ঘ ১৭ বছর পর তার এই দেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের নানা প্রান্তে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তবে লন্ডনের হিথরো বিমানবন্দরে ভিড় না করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি তারেক রহমান বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, দেশে পৌঁছানোর পর তিনি গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে উঠবেন, যদিও বাড়ির সংস্কার কাজ এখনও চলমান। যদি কাজ পুরোপুরি শেষ না হয়, তবে আপাতত পাশে থাকা মা খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’-য় অবস্থান করবেন বলে জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

রাজনৈতিক মহল মনে করছে, তারেক রহমানের এবারের প্রত্যাবর্তন শুধু ব্যক্তিগত নয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবেও চিহ্নিত হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host