1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হামে শিশুমৃত্যুর দায় ইউনূস সরকারের চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর

নতুনভাবে নির্ধারিত হচ্ছে সরকারি কর্মকর্তাদের সম্মানী

ডিডিএন ডেস্কঃ
  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮৪ সময় দর্শন

মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরে নিয়োগ/পদোন্নতি সংশ্লিষ্ট কাজের সম্মানী/পারিতোষিক হার সরকার কর্তৃক পুনর্নির্ধারণ করা হয় । সোমবার (২০ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-২ শাখা থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে পরিপত্রে উল্লেখ আছে।

প্রশ্নপত্র প্রণয়নের জন্য সম্মানী (জনপ্রতি) ছয় হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। এ ছাড়া বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটির সদস্যদের সম্মানী (প্রতি সভার জন্য জনপ্রতি) ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মৌখিক/ব্যাবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য বিশেষজ্ঞদের সম্মানী (প্রতিদিনের জন্য জনপ্রতি) ৬ হাজার করা হয়েছে।

পূর্ণ উত্তরপত্র (প্রতিটি) ১৩০ টাকা, পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র (প্রতিটি) ৩৫ টাকা, লিখিত/ব্যাবহারিক/মৌখিক পরীক্ষা গ্রহণ/প্রশ্নপত্র প্রণয়ন/উত্তরপত্র মূল্যায়নের আপ্যায়ন ব্যয় (জনপ্রতি) দুপুর/রাতের খাবার (প্রয়োজনীয় ক্ষেত্রে) ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। তবে নাশতা অপরিবর্তিত রাখা হয়েছে।

লিখিত/ব্যাবহারিক/মৌখিক পরীক্ষা পরিচালনার সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীগণের সম্মানী প্রতি দিনের জন্য (জনপ্রতি) ৯ম গ্রেড ও তদূর্ধ্ব ১ হাজার ২০০ টাকা করেছে সরকার। ১০ম থেকে ১৬তম গ্রেড করা হয়েছে ১ হাজার টাকা। এ ছাড়া ১৭তম গ্রেড থেকে ২০ম গ্রেড ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

খাতা মূল্যায়নে ৫০ টাকা, ভেন্যুর প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠানপ্রধান কর্তৃক মনোনীত সমন্বয়কারীর সম্মানী (একজন) ৩ হাজার ৫০০ টাকা পাবেন।

 

সুত্রঃ ইত্তেফাক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host