1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হামে শিশুমৃত্যুর দায় ইউনূস সরকারের চাপ–হামলার মুখেও ইরানের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ জনগণ নাসার আর্টেমিস-২ মিশনে চারজন নভোচারী, ৫৬ বছরের রেকর্ড ভাঙল নাসা সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক ভুট্টাক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর

ত্রিপুরায় ৩ বাংলাদেশি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা বাংলাদেশের

ডিডিএন নিউজ ডেস্ক:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৮৯ সময় দর্শন

ভারতের ত্রিপুরা রাজ্যে গত ১৫ অক্টোবর ভারতীয় উশৃঙ্খল জনতার হাতে চোর সন্দেহে তিন বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে’।

এই জঘন্য কাজকে মানবাধিকার এবং আইনের শাসনের অগ্রহণযোগ্য এবং গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করে বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকার জোর দিয়ে বলেছে, সকল ব্যক্তি, তাদের জাতীয়তা নির্বিশেষে, তাদের মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকারী। তারা অসাবধানতাবশত সীমান্তের যে প্রান্তেই থাকুক না কেন।’

ঢাকা এই নিন্দনীয় ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারত সরকারের প্রতি এই ঘটনার তাৎক্ষণিক, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা এবং এই ধরনের অমানবিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধে আন্তরিক প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়েছে।

সূত্র: বাসস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host