1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
এনসিপি নেত্রী রাফিয়া মারা গেছেন ভালো তরমুজ কিনতে যেসব বিষয় মাথায় রাখা জরুরি  জ্বালানির পর এবার দেশে ভোজ্যতেলের বাজারে দেখা দিয়েছে চরম অস্থিরতা: বাড়তি দামে কিনতে হচ্ছে ভোজ্যতেল হামের উপসর্গ নিয়ে দুই বিভাগে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত: অনিয়ম-কারচুপির অভিযোগ আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড, বেরোবির সাবেক ভিসিসহ বাকিদের নানা মেয়াদে সাজা মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে যোগ দিতে ইসলামাবাদের পথে ইরানি প্রতিনিধি দল দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ১৪ বছরের বেতন ফেরতের নির্দেশ, ছাত্রী শ্লীলতাহানিতে বরখাস্ত হয়েও বাগিয়ে নেন পদ

জাকসু নির্বাচনের ফল সন্ধায় ঘোষণা: নির্বাচন কমিশনার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৫ সময় দর্শন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা দুপুর আড়াইটার মধ্যে শেষ হবে। এরপর কিছু প্রস্তুতিমূলক কাজ সেরে সন্ধ্যা ৭টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। এমনটাই আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। 

শনিবার তিনি গণমাধ্যমকে বলেন, যারা নির্বাচন বর্জন করেছেন, সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই। কারো ইচ্ছে হলে বর্জন করবেন, আবার কারো ইচ্ছে হলে গ্রহণ করবেন। এটি একটি গণতান্ত্রিক অধিকার।

নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তারের পদত্যাগের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, এখন পর্যন্ত তার কাছ থেকে কোনো দাপ্তরিক পদত্যাগপত্র আসেনি। তাই এ বিষয়ে আমাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। লাভ-লোকসানের হিসাব দেখে আমরা ভোট গণনার কাজ করছি না। জাকসুর নিজস্ব বিধি রয়েছে, আমরা কেবল সেই বিধি অনুসরণ করে কাজ করছি।

জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ভোটার ছয় হাজার ১১৫ জন এবং ছাত্রী ভোটার পাঁচ হাজার ৭৮২ জন। এবার প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে।এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে। বাকি আছে মাত্র চারটি হল। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভোট গণনা চলছে।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host