1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ফিল্মকে পাপ বলা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী পপি বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় ভেঙে গেল বাদশাহ ও ইশার সংসার সালমান শাহকে নিয়ে লেখা বইটি কেন প্রকাশের পরপরই নিষিদ্ধ হয়েছিল? দীর্ঘ অচলাবস্থার পর উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্রের সংলাপ শুরুর সম্ভাবনা প্রযুক্তির শক্তিতে সড়ক নিরাপত্তায় নতুন যুগের সূচনা এআই ক্যামেরার কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরির সুযোগ শেখ সেলিমের পরিবারের চার সদস্যের সম্পদ বিবরণী চাইল দুদক ৭ কোটি টাকার জমি ৫০ লাখে হাতছাড়া! দুর্দান্ত ওপেনিংয়ের পর হঠাৎ আয়ে ধস, বক্স অফিসে বিপাকে ‘টক্সিক’ তীব্র দাবদাহে স্পেনে ৫ হাজারের বেশি মৃত্যু, ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড

টানা ২১ ম্যাচে শিকার ধরে রাবাদার অবিশ্বাস্য কীর্তি

খেলা ডেস্ক:
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৬৪৮ সময় দর্শন

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বোলিংয়ের সুযোগই পাওয়া যায় মাত্র ৪ ওভার। তার ওপর মারমার কাটকাট ব্যাটিংয়ের তোড়ে বোলারদের অবস্থা হয় ত্রাহি মধুসুদন। তাই ম্যাচ প্রতি উইকেট নেওয়া বোলারদের জন্য কঠিন। সেই বাস্তবতাকে তুড়ি মেরে উড়িয়ে অবিশ্বাস্য এক কীর্তি গড়ে ফেললেন তরুণ প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

দক্ষিণ আফ্রিকার এই ফাস্ট বোলার আইপিএলে টানা ২১ ম্যাচে উইকেটের দেখা পেয়েছেন! দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের আইপিএলে ৭ ম্যাচে ১৭ উইকেট হয়ে গেছে রাবাদার। সর্বশেষ ২০১৭ আসরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে একটি ম্যাচে রাবাদা উইকেটশূন্য ছিলেন। তখনকার ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ৪ ওভারে দিয়েছিলেন ৫৯ রান। আর এবারের করোনাকালের আইপিএলে এখন পর্যন্ত উইকেট শিকারির তালিকায় রাবাদাই শীর্ষে।

আইপিএলে টানা সবচেয়ে বেশি ম্যাচে উইকেট শিকারের আগের রেকর্ড ছিল বিনয় কুমারের। ২০১২ ও ২০১৩ আসর মিলিয়ে টানা ১৯ ম্যাচে উইকেট শিকার করেন এই ভারতীয় পেসার। পরে ২০১৫ থেকে ২০১৭ আসর পর্যন্ত টানা ১৫ ম্যাচে শিকার ধরেন লঙ্কান তারকা লাসিথ মালিঙ্গা। গত ৫ অক্টোবর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে ২৪ রানে ৪ উইকেট নিয়ে বিনয়ের রেকর্ড স্পর্শ করেন। আর গত শুক্রবার রাজস্থানের বিপক্ষে ২ উইকেট নিয়ে গড়েন নতুন রেকর্ড।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host