1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

একযোগে এনবিআরের ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০০ সময় দর্শন

একযোগে ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি করলো জাতীয় রাজস্ব (এনবিআর)। বদলি করা এসব কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এবারই একসঙ্গে এত কর কর্মকর্তাকে এক সঙ্গে বদলি করা হলো।

রাজস্ব বোর্ডের কর প্রশাসন মঙ্গলবার এক চিঠিতে এই বদলির আদেশ দিয়েছে।

জুন মাসে এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিল সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। এরপর জুলাইয়ের শুরু থেকেই রাজস্ব বোর্ডের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো, সাময়িক বরখাস্তের মত বিভিন্ন ধরনের শাস্তি কার্যকর করা শুরু করে সরকার।

জুলাইয়ের শুরুতে চারজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এর কিছুদিন পর বদলির আদেশের চিঠি ছিঁড়ে ফেলার ঘটনায় ১৪ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আন্দোলনের জের ধরে এখন পর্যন্ত ত্রিশজনেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে দুপুরে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এক সংবাদ সম্মেলনে এনবিআরের শীর্ষ ১৭ জন কর্মকর্তার বিরুদ্ধে ‘জ্ঞাত আয় উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত’ হওয়ার কথা জানান এবং ঐ কর্মকর্তাদের সম্পদের হিসেব চেয়ে আদেশ জারি করে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host