1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১২১ সময় দর্শন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ সময় সকাল ৮টার (মালয়েশিয়ার সময় সকাল ১০টা) কিছু আগে পোস্ট দিয়ে বৈঠকের বিষয়টি জানানো হয়। বৈঠকের আগে অধ্যাপক ইউনূস পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এরপর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ কার্যালয়ে তাঁকে স্বাগত জানান এবং সেখানে উপস্থিত কূটনীতিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

বৈঠকের সূচনার আগে পুত্রজায়ায় বাজানো হয় বাংলাদেশের জাতীয় সংগীত, যেখানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টা।

এর আগে, তিন দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে কুয়ালালামপুরে পৌঁছান অধ্যাপক মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিট) তাঁর আগমনে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এ সময় লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এই সফরে অভিবাসন ও বিনিয়োগ-সম্পর্কিত বিষয় অগ্রাধিকার পাবে। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সফরকালে মোট পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি ‘নোট অব এক্সচেঞ্জ’ সই হতে পারে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ারও কথা রয়েছে প্রধান উপদেষ্টার। আর বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) তাঁকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করবে, যেখানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও উপস্থিত থাকতে পারেন।

সূত্র: এফএনএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host