1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

কমিশন জাতীয় নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে : সিইসি

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১১৭ সময় দর্শন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন চ্যালেঞ্জ থাকলেও প্রস্তুতি নিতে শুরু করেছে কমিশন। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করা হবে। বুধবার দুপুর সোয়া দুইটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আয়নার মত স্বচ্ছ নির্বাচন করতে চায় ইসি। অংশীজনের সঙ্গে আলোচনা করতে ১ মাসের পরিকল্পনা করা হয়েছে। নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে।

সিইসি বলেন, প্রধান উপদেষ্টা যে চিঠি দেয়ার কথা বলেছেন, আমরা আশা করছি শিগগিরই তা পেয়ে যাব। এআই ব্যবহার করে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে ব্যাপারেও উদ্যোগ নিচ্ছে ইসি।

রাজনৈতিক দলের নিবন্ধন প্রসঙ্গে তিনি বলেন, যারা একেবারেই শর্ত পূরণ করতে পারেনি তাদের চিঠি দেয়ার কোনো প্রয়োজন বোধ করছে না কমিশন। তবে যাদের কাগজপত্র ঠিক থাকবে তাদের মাঠ পর্যায়ে যাচাই বাছাই করা হবে। সেপ্টেম্বরের মধ্যে রাজনৈতিক দল নিবন্ধনের কাজ সম্পন্ন হবে।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host