1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রয়োজনের এক-তৃতীয়াংশও নেই মজুদ: তীব্র সার সংকটে ঝুঁকির মুখে কৃষি উৎপাদন অস্কারজয়ী নির্মাতাসহ কান উৎসবে আরও যাঁদের ছবি জায়গা পেল হামের উপসর্গ নিয়ে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু জুলাই চেতনার ব্যর্থতায় হতাশাগ্রস্ত তরুণরা: ২৩ দিনে ১৭ বিশ্ববিদ্যালয়ের ১৮ শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ড. শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার ও আদালতে হেনস্তার ঘটনায় আসক-এর উদ্বেগ হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু রেল বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ ব্রডগেজ কোচ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনলো বিসিবি  ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে শিশুসহ গুলিবিদ্ধ ৩, আহত ১০

শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা সচিব প্রত্যাহার

ডিডিএন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯৭ সময় দর্শন

শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

মাহফুজ আলম জনপ্রশাসন বিষয়ক কমিটির সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।সোমবার (২১ জুলাই) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবসের দিন এইচএসসি পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্তহীনতা ঘিরে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) এমন পরিস্থিতিতে মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

পরে তারা গেট ভেঙে সচিবালয়ে প্রবেশ করেন। ভাঙচুরও চালান তারা। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এতে অসংখ্য শিক্ষার্থী আহত হন। উল্লেখ্য, গত বছরের ১৪ অক্টোবর জোবায়েরকে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল সরকার।

সূত্র: আমার দেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host