1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি দাম ১৭২৮, বিক্রি ২২শ-২৩শ টাকায়: এলপিজির বাজার অস্থির উপদেষ্টা রিজওয়ানা ও তার স্বামীর সর্বগ্রাসী প্রতিষ্ঠান, পর্বতসম সম্পদের তৈরির গোমর ফাঁস ইউনূসের মব বাহিনীর সেনাপতি ছিলেন আসিফ নজরুল : আনিস আলমগীর জামালপুরে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন আজহারীর পর এবার আহমাদুল্লাহর অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, উগ্রবাদীদের ছাড় নেই সাফ জবাব মন্ত্রীর চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর

দুর্নীতি ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিক

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৪৮ সময় দর্শন

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা একটি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই।’

সোমবার বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি রোডের ৭ম শ্রেণির স্কুল পড়ুয়া ধর্ষিতা মেয়ের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে ও সার্বিক খোঁজ-খবর নিতে তাদের বাড়িতে গিয়ে এসব কথা বলেন। উল্লেখ্য, উক্ত ঘটনার জের ধরে ১১ মার্চ রাতে মেয়ের বাবা মন্টু দাসকেও হত্যা করা হয়েছে।

জামায়াত আমীর ডা. শফিকুর রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে সোমবার বরগুনা সাকির্ট হাউজ মাঠে অবতরণ করেন। সেখান থেকে তিনি সরাসরি নির্যাতিত পরিবারটির বাড়ি যান এবং ধর্ষিতার মায়ের সাথে কথা বলেন।

জামায়াত আমীর ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমাদের লড়াই দেশের সকল জুলুমবাজ কায়েমি স্বার্থগোষ্ঠীর বিরুদ্ধে যা কুরআনের নির্দেশ। আর এ নির্দেশ বাস্তবায়নের জন্য জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক ও আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।’

এরপর তিনি সেখান থেকে বরগুনা টাউন হল ময়দানে বরগুনা জেলা জামায়াত আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

বক্তব্যে তিনি বলেন, ‘আমরা আজকে এসেছি একটি মজলুম পরিবারের দুঃখকে ভাগ করে নিতে। ধর্ষিতা মেয়েটির বাবা অতি সাধারণ একজন অমুসলিম নাগরিক। তার বৃদ্ধা মা, স্ত্রী ও তিনটি কন্যা সন্তান রয়েছে। পরিবারটি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই আমরা এই অসহায় পরিবারটির দায়িত্ব নিলাম ও পাশে থাকার ঘোষণা করছি।

জামায়াত আমীর আরও বলেন, আমরা চাই কুরআনের শাসন যারা চালু করবে আল্লাহ তায়ালা তাদের হাতে আগামীর বাংলাদেশের শাসনভার তুলে দিবেন। আমরা আগামী দিনে একটি দুর্নীতিমুক্ত ও দুঃশাসন মুক্ত কুরআনিক মানবিক বাংলাদেশ গড়তে চাই।’

জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুবিবুল্লাহ হারুনের সভাপতিত্বে ও সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুনের সঞ্চালনায় উক্ত পথসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. মুয়াযযাম হোসাইন হেলাল প্রমুখ।

সূত্র: আমার দেশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host