1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

পাবনায় ৯ মামলার আসামির দুই কব্জি বিচ্ছিন্ন

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৫ সময় দর্শন

পাবনা সাঁথিয়া উপজেলার আশরাফুল ইসলাম (৩২) নামের এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আশরাফুল সাঁথিয়া কলেজ পাড়া গ্রামের নুর ইসলামের ছেলে। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে চুরি, ডাকাতি, মারামারি সহ নয়টি মামলায় তার নাম রয়েছে।

এ বিষয়ে নিশ্চিত করে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, ‘আজ দুপুরে টেলিফোন এক্সচেঞ্জ অফিসের পাশে দাঁড়িয়ে ছিল আশরাফুল। এসময় কয়েকজন দুর্বৃত্ত এসে তার ওপর হামলা করে এবং কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।’

তিনি আরও জানান, আশরাফুল ওয়ারেন্টভুক্ত আসামী। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: ঢাকা মেইল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host