1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব মাটি খেকোদের থাবায় একের পর এক পাহাড় সাবাড় শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ, জ্বালানি সংকট

পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিমানবন্দর থেকে গ্রেফতার

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৬৫ সময় দর্শন

বিদেশে পালানোর সময় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে গ্রেফতার করেছে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে দেশত্যাগের চেষ্টাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তাকে গ্রেফতার করা হয়।

আটক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত পাবনা পৌর এলাকার নয়নামতি এলাকার মোকাররম হোসেনের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুপুরে তাকে ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করে আমাদের জানানো হয়েছে। আমাদের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলা এবং দুই শিক্ষার্থীদের নিহতের ঘটনায় তার নামে হত্যা মামলা রয়েছে। পাবনায় এনে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট পাবনা মধ্য শহরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম (১৯) ও মাহবুব হাসান নিলয় (১৪) নামের দুই শিক্ষার্থী নিহত হোন এবং অসংখ্য শিক্ষার্থী গুলিবিদ্ধ হোন। এ ঘটনায় দুটি মামলাতেই সীমান্ত আসামি রয়েছেন। এরপর থেকেই সে পলাতক ছিলেন।

সূত্র: ঢাকা মেইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host