1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে সমুদ্রগামী হাজারো ট্রলার, লাইটার জাহাজ অলস বসে আছে, জ্বালানি সংকট ইউরোপের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর জোর ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ অসাম্প্রদায়িক বৈশাখি উৎসবের শোভাযাত্রা বন্ধের অপচেষ্টা, এবার হাইকোর্টের দ্বারস্থ উগ্র মতাদর্শীরা নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন আহসান এইচ মনসুর অন্তর্বর্তীকালীন সরকারে থেকে মব জাস্টিস ঠেকাতে আমরা ব্যর্থ হয়েছি: আসিফ নজরুল জামালপুরে জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ তফসিল বুধবার, ১২ মে সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট জমা, গঠনতন্ত্র পরিবর্তনের পরামর্শ আওয়ামী লীগের রাজনীতিই করে যেতে চান সাকিব

একযুগ পর ভাঙ্গুড়া পৌর বিএনপির সম্মেলন আজ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ১৬৩ সময় দর্শন

দীর্ঘ এক যুগ পর আজ শুক্রবার (২৪ জানুয়ারি) পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজে বেলা ৩ টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৬৭ জন ভোটার (কাউন্সিলর) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা বিএনপি নেতা এডভোকেট মির্জা আজিজুর রহমান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন।

সম্মেলনে সভাপতি পদে পৌর বিএনপির আহবায়ক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম স্বপন, সাধারণ সম্পাদক পদে পৌর বিএনপির সদস্য সচিব মো. ছাইদুল ইসলাম বুরুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক পদে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোতালেব হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম নূর, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম ও ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মধু সরকার।

দলীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির সকল সদস্যই (ভোটার) কাউন্সিলর হিসেবে বিবেচিত হবেন। কাউন্সিলরদের সরাসরি ভোটে পৌর নেতা নির্বাচিত হবেন। প্রতিটি ওর্য়াড কমিটির সদস্য সংখ্যা ৭১ জন। তবে ৩ ও ৬ নং ওয়ার্ডের সদস্য সংখ্যা ৩১ জন এবং ৯ নং ওয়ার্ডে ৭৯ জন। মোট (ভোটার) কাউন্সিলরের সংখ্যা ৫৬৭ জন।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, সুষ্ঠ ও সুন্দরভাবে সম্মেলন সম্পন্ন করার জন্য দলের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ভাঙ্গুড়া পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। মো. রফিকুল ইসলাম আহবায়ক ও মো. ছাইদুল ইসলাম বুরুজকে সদস্য সচিব করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host